Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বানারীপাড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 5, 2026 12:34 pm

সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া পৌর শহরে বাবা–মায়ের সঙ্গে অভিমান করে দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঈদগাহ সংলগ্ন ‘লুৎফা ভিলা’ এলাকায় এ ঘটনা ঘটে।পরিবারের সদস্যরা দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাহিদ (১৫) ওই এলাকার ভাড়াটিয়া ও এনজিও কর্মী মো. জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনিস্টিউটশন (পাইলট) বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী এক ভাড়াটিয়ার জানালায় ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিষয় নিয়ে মা তাকে বকাবকি করেন। এতে অভিমান করে নাহিদ চরম সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীরা জানান, পড়াশোনায় সে মোটামুটি ভালো ছিল। সাময়িক কষ্ট ও জেদের বশবর্তী হয়েই সে এমন পথ বেছে নিতে পারে বলে তাদের ধারণা।

ওসি মজিবুর রহমান জানান, নিহত শিক্ষার্থীর বাবা বরিশাল জেলা প্রশাসকের নিকট পোস্টমর্টেম না করার জন্য লিখিত আবেদন করেন। বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন আবেদনটি মঞ্জুর করেন। এদিকে, ঘটনাটি ঘিরে বানারীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

ঘটনাটি অল্প সময়ের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, বানারীপাড়ায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু-কিশোর। সচেতন মহল মনে করছে, পারিবারিক ও মানসিক বিষয়গুলোতে আরও সংবেদনশীলতা ও সচেতনতা প্রয়োজন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: এ্যানি

সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া এদেশে উন্নয়ন সম্ভব নয়- জাহিদুর রহমান

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী

সিরাজগঞ্জের ৫ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

ছাত্র-জনতার অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছেঃ ড. ইউনূস

শিবচরে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল

চারঘাটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিকলীতে প্রশাসনের অভিযানে দখলমুক্ত হলো ১৫০ একর খাস জমি

১৬ বছরে ভোট ও ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত