Thursday , 19 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাট ছাত্র শিবিরের স্বাগত র‍্যালি

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 19, 2026 10:44 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

আজ ১৮ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট শহরে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট শহর শাখা।

বিকালে শহরের বিভিন্ন সড়কে র‍্যালিটি প্রদক্ষিণ করে এবং সর্বস্তরের মানুষের মাঝে রমজানের তাৎপর্য ও শিক্ষা তুলে ধরার চেষ্টা করে।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। শহরের প্রধান সড়কগুলোতে শৃঙ্খলাবদ্ধভাবে র‍্যালি প্রদক্ষিণকালে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ হাসিবুল আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আনোয়ার হোসেন এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক তারেক ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোরশেদুল ইসলাম, সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেনসহ জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করতে হবে। তারা সমাজে নৈতিক অবক্ষয় রোধ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের প্রকৃত চেতনাকে ধারণ করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জুলাই স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লবণমুক্ত পানির তীব্র সংকটে কুয়েট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ

সাংবাদিককে আটক ও  মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নারী ব্লগার গ্রেপ্তার

শিক্ষকদের গবেষণার গুণগত মান বৃদ্ধিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন