সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
পুঠিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও সভা নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম ‎কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নবীনগরে ফুটবল মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা চব্বিশের আজাদী অক্ষুণ্ন রাখতে দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন : এস এম ফরহাদ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা

পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী-২ (বাউফল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ হাবিবুর রহমান মাস্টার।

রোববার (৮ফেব্রুয়ারি-২০২৬) বাউফল উপজেলা ও পৌর বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পটুয়াখালী-৩ আসনে বিএনপি গণঅধিকার পরিষদকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করায় তার প্রতিদান হিসেবে পটুয়াখালী-২ আসনেও উভয় দল এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ হাবিবুর রহমান জানান, বাউফলের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে তিনি বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন। এটি কেবল নির্বাচনী কৌশল নয়, বরং দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা ও এলাকার মানুষের মর্যাদ রক্ষায় নেওয়া একটি ঐক্যের প্রতিফলন বলে উল্লেখ করা হয়।

যৌথ ঘোষণার পাশাপাশি একই দিনে বাউফল উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি জরুরি ‘প্রেস নোট’ প্রকাশ করা হয়েছে। এতে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ব্যালট পেপার ও সিলসহ আটক হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

দেশের বিভিন্ন স্থানে লাঠি-সোটা সংগ্রহের পাশাপাশি আরও বড় কোনো অস্ত্র বা সহিংস উপকরণ মজুদ করা হচ্ছে কিনা তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাউফল উপজেলায় সাম্প্রতিক সময়ে শিবির সংশ্লিষ্ট ক্যাডারদের উপস্থিতি এবং অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করা হয়।

প্রেস নোটে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে বিপুল পরিমাণ অস্ত্র মজুদের বিষয়ে জামায়াত নেতার একটি বক্তব্য জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে।

বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভোট জালিয়াতি, সহিংসতা বা নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন- ব্যালট পেপার, সিল, লাঠি-সোটা কিংবা কোনো সন্দেহজনক ব্যক্তি ও কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে প্রশাসন, সাংবাদিক এবং আমাদের অবহিত করুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলেও সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করা হয়। সম্মেলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩