রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় সাংবাদিক হওয়ার স্বপ্ন আমার ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সাংবাদ সম্মেলন আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর সেতুবন্ধন গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা বাউফলে জামায়াতের জনসভা: ক্ষমতায় গেলে যোগ্যতানুযায়ী সুযোগ দেওয়ার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ ও উত্তোলনে ব্যস্ত পুঠিয়ার কৃষক ক্ষমতায় গেলে রাজনীতির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করবো : ওবায়দুল্লাহ কায়সার মোংলায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত ‎পরীক্ষার ভিড়ে প্রতিবাদের ভাষা: কুবিতে শহিদ হাদিকে মনে রাখার অনন্য প্রয়াস নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুমকিতে দুর্বৃত্তদের আগুনে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিন : তারেক রহমান

নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন’ বিষয়ক সাত দিনব্যাপী কর্মশালা।

পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসে’র নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’র উদ্যোগে একদল তরুণ শিক্ষার্থী এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় অংশগ্রহণকারী সকল নারী শিক্ষার্থীকে গ্রীন ভয়েস নজরুল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে টি-শার্ট উপহার দেওয়া হয়।

শুক্রবার দুপুর থেকে কর্মশালার মূল পর্ব শুরু হয়। এর আগে ২৯ জানুয়ারি কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণকারীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় গ্রীন ভয়েস ও বহ্নিশিখার কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, এবারের প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬১ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মশালা। এতে নারীদের আত্মরক্ষা কৌশল, ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা, শারীরিক ও মানসিক সুস্থতা এবং আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানীর মাধ্যমে বিশেষ মেন্টাল হেলথ সেশন পরিচালিত হবে।

বহ্নিশিখা’র সমন্বয়কারী মো. আল হাশর বলেন, ‘বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েসের নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাসী ও সচেতন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সংগঠনটির সভাপতি পারিকা মোস্তফা বলেন, ‘বহ্নিশিখা গ্রীন ভয়েসের শিশু ও নারী অধিকার রক্ষা বিষয়ক একটি কার্যক্রম। একজন নারীকে শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই বহ্নিশিখার লক্ষ্য।

তিনি আরও বলেন, ১৫ জুন ২০২০ সাল থেকে বহ্নিশিখা দেশজুড়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।’

প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থী রিক্তা রায় বলেন, ‘বর্তমান সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষার কৌশল জানা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ ভয় নয়, সাহস নিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে শেখাচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিক শক্তি তৈরি করছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩