Wednesday , 28 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 28, 2026 8:59 am

মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে সাংবাদিকের পড়ে যাওয়া মানিব্যাগ কুড়িয়ে নিয়ে তা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. আখিল আহমেদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী। ঘটনার দুই দিন পর হলের সিসিটিভি ফুটেজে সত্যতা মেলায় মানিব্যাগটি ফেরত দিতে বাধ্য হন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ‘দ্য ডেইলি ক্যাম্পাস’ প্রতিনিধি সুজন চন্দ্র দাশ জননেতা আব্দুল মান্নান হলের ডাইনিংয়ে খাবার খেতে যান। এসময় অসাবধানতাবশত তার পকেট থেকে মানিব্যাগটি পড়ে যায়। মানিব্যাগটি খুঁজে না পেয়ে তিনি তাৎক্ষণিক সেখানে উপস্থিত ছাত্রদল নেতা আখিল আহমেদসহ অন্যদের জিজ্ঞাসা করেন। কিন্তু আখিল সেটি পাওয়ার কথা সরাসরি অস্বীকার করেন।

মানিব্যাগটির হদিস না পেয়ে ২৭ জানুয়ারি (সোমবার) হল কর্তৃপক্ষের সহায়তায় ডাইনিং এলাকার সিসিটিভি ফুটেজ পর্যলোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, সাংবাদিক সুজনের মানিব্যাগটি পড়ে যাওয়ার পর মো. আখিল আহমেদ নিজেই সেটি মাটি থেকে কুড়িয়ে পকেটে ভরছেন। ফুটেজের প্রমাণ পাওয়ার পর বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করা হলে অভিযুক্ত ছাত্রদল নেতা মানিব্যাগটি ফেরত দিতে বাধ্য হন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মো. আখিল আহমেদ বলেন, “আমি মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছিলাম। পরে ভাইকে (সুজন) আর দেইনি, একদিন পরে দিয়েছি।” তবে ঘটনার পরপরই কেন তিনি বিষয়টি অস্বীকার করেছিলেন, সে বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি।

এদিকে, একজন ছাত্রনেতার এমন আচরণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের নেতার কাছ থেকে এমন ‘অসততা’ কাম্য নয়।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আইপিএল শেষ স্যান্টনারের

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের

জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন

জাবিতে ৪৫তম ব্যাচের রাজা–রানী নির্বাচন: উৎসবমুখর আবহে চলছে ভোটগ্রহণ

বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে রথযাত্রা উদযাপন

জাবি রোভার স্কাউট গ্রুপের ইফতার মাহফিল ও নবীন বরন অনুষ্ঠিত

জাবির আইন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি

ঈদগাঁওয়ে পুলিশ-ডাকাতের গোলাগুলি, ৩ যুবক উদ্ধার