শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা এনায়েতপুরে শাপলা কলির প্রচারণা মিছিল ও পথসভা মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা নাটোরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ‘পুষ্পা’ সিনেমার স্টাইলে চবির গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা পূবাইলে ধানের শীষের উঠান বৈঠক কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার মধ্যনগরে ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

শিশুকে ধর্ষণের চেষ্টা, পুলিশের হাতে আলমগীর হোসেন নামে এক যুবক আটক

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টায় আলমগীর হোসেন প্রকাশ সোহেল নামে এক যুবককে আটক করেছে।

বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। সোহেল সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের দরিব গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। মঙ্গলবার সকালে শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ করা হয়, শিশুর মা সদর দক্ষিণের বনফুল কোম্পানীতে চাকরি করে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দীর্ঘ নয় মাস চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে আরছ মিয়ার ভাড়া বাসায় বসবাস করে আসছে।

কোম্পানীতে নাইট শিফটে ডিউটি করায় শিশুটিকে আশ-পাশের মহিলাদের কাছে রেখে যেতো। মঙ্গলবার রাত দশটার সময় পাশের বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেন সোহেল শিশুটিকে একা পেয়ে ভয়ভীতি প্রদর্শন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়।

শিশুটির চিৎকার শুনে আশ-পাশের প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেন সোহেলকে খাটের নিচে উলঙ্গ অবস্থায় পায়। এ সময় সে পালানোর চেষ্টাকালে খাটের নিচ থেকে বের হওয়ার সময় মাথায় সামান্য আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে আলমগীর হোসেন সোহেলকে হেফাজতে নেয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘শিশুটির মা বাদি হয়ে যুবকের বিরুদ্ধে মামলা করেছে। যুবককে আটক করা হয়েছে’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩