Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 11:54 am

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎পবিত্র লাইলাতুল মিরাজ উপলক্ষে দাওয়াতুল খায়ের মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ মাগরিব ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন শুরু হয়। পরে ক্যাম্পাসের ভিতরে এবং আশেপাশে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে দাওয়াতুল খায়েরের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আহমদ রেজা সোহাগ উদ্দিন কাদেরী। তিনি কুরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা উপস্থিত মুসল্লিদের মাঝে শবে মেরাজের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে এবং ঈমানী চেতনা জাগ্রত করেন।

‎গাউসিয়া কমিটি কুবি শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন অপু বলেন, ‘শবে মেরাজ মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাত। এই রাত আমাদের আল্লাহর নৈকট্য অর্জন, আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির শিক্ষা দেয়। এই মহান উপলক্ষকে কেন্দ্র করে দাওয়াতুল খায়ের আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’

‎তিনি আরও বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে ইসলামী মূল্যবোধ, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ সমাজে ছড়িয়ে দেওয়াই গাউসিয়া কমিটির মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা মানবতার সেবায় সংগঠনটির অঙ্গীকারকে তুলে ধরে।’

উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা নিয়মিতভাবে ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ছুটছে বাসিন্দারা

‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’ বললেন সুস্মিতা সেন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন বিতর্ক উৎসব ও মুটকোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাকসুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রতিবাদে একদল সচেতন শিক্ষার্থীর স্মারকলিপি

পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে মারধর, পা ভেঙে দেওয়ার অভিযোগ

আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ

পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা

রুয়েটের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন

জ্বালানি সরবরাহে সহায়তায় শিপিং ওয়েভার বাড়াল যুক্তরাষ্ট্র