Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মধ্যনগর সীমান্তে ভারতীয় গরু জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 11:48 am

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি ভারতীয় মাঝারি আকারের গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা ক্যাম্প এলাকার কীর্তনছড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, মেইন পিলার ১১৯০/১৯ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল বাহারের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসআইপি ও সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুইটি ভারতীয় মাঝারি আকারের গরু জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

ইরান ইস্যুতে ট্রাম্পের ক্ষোভ প্রশমনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অগ্রগতি তুলে ধরবে ন্যাটো মিত্ররা

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডিমলায় তিস্তানদীর অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ চালক- হেলপার আটক, মামলা দ্বায়ের

পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

হালান্ডের গোলে শেষ ষোলতে নরওয়ে

খুলনার ময়ূর নদের ওপর নান্দনিক নকশায় নির্মাণ হচ্ছে দুই সেতু

কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন

আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার