Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 11:19 am

‎​সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘আদিবাসী ছাত্র সংসদ’-এর নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎​শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি সুইচিং মারমা এর সভাপতিত্বে এবং মং ক্যএ মার্মা ও কাষ্পিয়ান দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবির ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী যুবরাজ দেববর্মা।

‎কুবির প্রাক্তন শিক্ষার্থী যুবরাজ দেববর্মা বলেন, “সংখ্যায় কম হলেও চিন্তা-চেতনায় এগিয়ে থেকে আদিবাসী শিক্ষার্থীরা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ত্রিপুরা রাজাদের অবদান, বীরচন্দ্র টাউন হল এবং সংগীত কিংবদন্তি সচিন দেববর্মণের স্মৃতি কুমিল্লার গৌরবময় ইতিহাসের অংশ। সচিন দেববর্মণের নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল নামকরণের প্রস্তাব রাখছি।”

‎বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, “নিজেদের পরিচয় নিয়ে লজ্জিত বা সংকুচিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই প্রথমে বাংলাদেশি। জাতিগত বৈচিত্র্য এই দেশের শক্তি। আমি আদিবাসী শিক্ষার্থীদের নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্য নিয়ে লেখালেখিতে এগিয়ে আসার আহ্বান জানাই। তোমরা প্রতি বছর অন্তত একটি সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করার চেষ্টা করো, যেখানে সব জাতি ও বিভাগের শিক্ষার্থীরা লেখার সুযোগ পাবে।”

‎সংগঠনের সভাপতি সুইচিং মারমা বলেন, “আদিবাসী ছাত্র সংসদ শুধু নবীন বরণ ও বিদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সংগঠনের উন্নয়ন ও আদিবাসী শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।আদিবাসী শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, অধিকার নিয়ে সচেতনতা সৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সেগুলো বিশ্বপর্যায়ে তুলে ধরাই এই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও আদিবাসী ছাত্র সংসদ নিজ নিজ অবস্থান থেকে জাতি, এলাকা ও দেশের উন্নয়নে অবদান রাখবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি৷”

‎পরিশেষে, নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান কে কটুন্তুির প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ আজ

আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রত্যাখান বেরোবি শিক্ষাথীদের

পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে পত্রিকা বিক্রেতার বাড়ির রাস্তা দখল করে ছাঁদ নির্মাণের অভিযোগ

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় লাখ টাকা অনুদান

ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু