Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির : শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 7:41 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

তীব্র শীতে শিক্ষার পরিবেশ যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যে জয়পুরহাটে শীতার্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা।

​গতকাল দুপুর ২টায় শহরের ইবরাহীম ম্যানশনে অবস্থিত জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম,অফিস সম্পাদক তারেক ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোরশেদুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রশিবির নিছক কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক ও কল্যাণমুখী ছাত্রসংগঠন। তীব্র শীতে সাধারণ শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এবং তাদের পড়াশোনার গতি স্বাভাবিক রাখতেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

​শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আগত শিক্ষার্থীরা। তারা এমন মানবিক উদ্যোগের জন্য ছাত্রশিবির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে দুমকীর মুঈনুল

‎নতুন তিন রুটে বাস চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি

চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ।

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সেনা লুব্রিকেন্টস্ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল

ঈদগাঁওতে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ

সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম

জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের