Thursday , 15 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 15, 2026 4:53 am

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম ফাহাদ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ব্রেন স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঘুমের মধ্যেই তিনি স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

ফরহাদুল ইসলাম ফাহাদ ছিলেন সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও সহপাঠীদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, বন্ধু ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন। এক মুহূর্তে এমন একজন প্রাণচঞ্চল মানুষের চলে যাওয়া যেন সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে।

জানা যায়, কয়েক বছর আগে ফাহাদের মা ইন্তেকাল করার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করে আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম বলেন” ফরহাদের এমন অকাল মৃত্যুতে আইন বিভাগ পরিবার গভীরভাবে শোকাহত।আসলে মৃত্যু যে আমাদের কতটা কাছে তা বারবার সৃষ্টিকর্তা আমাদের স্মরন করিয়ে দিচ্ছে। ফরহাদ কিছুদিন যাবৎ মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত পরীক্ষায় অংশগ্রহণ করেও সে লিখতে পারেনি। তখন থেকে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তারপর গতকাল সন্ধ্যায় ঘুমের মধ‍্যে হঠাৎ ব্রেনস্ট্রোকে তার মৃত্যু হয়। তার নিজ বাড়ি চট্টগ্রামে দাফন কাফন সম্পন্ন হয়েছে। আমি ওর জন‍্য দোয়া চাই যাতে সৃষ্টিকর্তা ওকে মাফ করে দেন”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

‘ইরানের অধীনেই খুলবে হরমুজ প্রণালী’: প্রধান আলোচক

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম

ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

ভিটেমাটি হারানোর শঙ্কা: দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে তিন গ্রামবাসীর মানববন্ধন

চাকসু নেতার ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল