Wednesday , 14 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 14, 2026 4:48 pm

আমীর হোসেন হৃদয়, (তাহিরপুর) প্রতিনিধিঃ

১৪ জানুয়ারি ২০২৬ ইং, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২৪-সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। তিনি ভিডিও কনফারেন্স বক্তব্য প্রদান করেন।

এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহিরপুর উপজেলার অন্তর্গত ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র নির্দেশনায় এবং যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে।

লাকমা বাজার সংলগ্ন স্যানক্রেড হাসপাতালের মাঠে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান এবং দেশের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করা হয়।

বিশেষ দোয়ায় তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ আলাল মিয়া, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন, তাহিরপুর, সুনামগঞ্জ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজম আলী।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার

কক্সবাজার-৩ সংসদীয় আসনের কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

নাসিরনগরে নিখোঁজের ৬ দিন পর কৃষিজমি থেকে নিহতের কঙ্কাল উদ্ধার

আধুনিক ও নিরাপদ হাটহাজারী গড়ার প্রত্যয়ে জনগণের সেবক হতে চাই: নাছির উদ্দিন

এনসিপি কুড়িগ্রাম সদরের ৮নং পাঁচগাছি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, এলাকা ছাড়ার হুমকি

চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা

ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার