Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 3:21 pm

মোঃ হাসান হাওলাদার, কমলনগর লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঘরটি হাজী আব্দুল করিম মুন্সি বাড়ির বাসিন্দা মো. বাহার হোসেনের। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। স্থানীয় সূত্র জানায়, মো. বাহার হোসেন পরিবারসহ প্রায় এক মাস ধরে ঘরটি বন্ধ রেখে ঢাকায় অবস্থান করছিলেন। ওই ঘরে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ মোট পাঁচজন বসবাস করতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইনের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়। ঘরটি বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতায় আশপাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্য আটক

তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫”

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা লাল মিয়া গ্রেপ্তার

নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

ঝিনাইগাতী উপজেলায় উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ

বইয়ের দোকানে মাদক সেবন, ২ জনের কারাদণ্ড

নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন