Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুন্দরবনে ৪৯০ কেজি কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 3:48 pm

মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের কালাবগিতে কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ী আটক।

আজ শনিবার ১০ জানুয়ারি (শনিবার) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি (শুক্রবার) রাত ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়। উল্লেখ্য সরকারের নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২ মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ হারালেন জেলে

ইসিতে নিবন্ধনের জন্য ১৪৭টি দলের আবেদন

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার

পাঁচবিবির মির্জাপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি

পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

আইপিএল শেষ স্যান্টনারের