Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবচরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় মাদানী নিসাব শাখার যাত্রা শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 3:26 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন দিগন্ত উন্মোচন করল জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসা। প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে মাদানী নিসাব শাখা।

শনিবার (১০ জানুয়ারি) শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী শরিয়ত উল্লাহর সপ্তম পুরুষ ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আহমাদ আলি কাসেমীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদিস আব্দুল গাফফার সাহেব (দাঃ বাঃ), পীর সাহেব নগরকান্দা, ফরিদপুর।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মাদানী নিসাব একটি যুগোপযোগী ও সমন্বিত শিক্ষাব্যবস্থা। এতে কওমি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামী জ্ঞানে পারদর্শী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন সাধারণ শিক্ষাও লাভ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদানী নিসাব চালুর ফলে শিক্ষার্থীরা সহজ, কার্যকর ও আধুনিক পদ্ধতিতে আরবি ভাষা শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি দেশ ও বিদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারবে।

বক্তারা আরও বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দক্ষ আলেম ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিবচর উপজেলার শিক্ষাক্ষেত্রে এটি একটি ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বয়ান পেশ করেন জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি নেয়ামতুল্লাহ আল ফরিদী, লেখক ও গবেষক শাইখুল হাদিস মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আব্দুল আলিম, মুফতি আব্দুর রাজ্জাক আল হুসাইনি, জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহাদ্দিস আলহাজ মাওলানা আতাউর রহমান, আলহাজ মাওলানা আকরাম হোসাইন এবং ঢাকা জামিয়া মাদানিয়া দারুল উলুমের শিক্ষা সচিব মাওলানা মুফতি মারুফ হাসান।

এ সময় উপজেলার বিভিন্ন আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এয়ার অ্যাম্বুলেন্সে নিজ বাড়িতে নেওয়া হলো নিহত খুবি শিক্ষার্থীর মরদেহ

পত্নীতলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস

কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নাটোর ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষক না শিকারি? রাজাপুরে ছাত্রীদের গায়ে হাত, কুরুচিপূর্ণ প্রস্তাবে শিক্ষক বরখাস্ত

শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা

জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা