Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শৈলকূপায় দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 8:39 am

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি পুরাতন বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুটি সারের দোকান ও একটি মোবাইলের দোকানে চুরি সংঘটিত হয়। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকদের ভাষ্য অনুযায়ী, ডাকাত দল প্রথমে বাজারের নাইটগার্ডকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা পরিকল্পিতভাবে দোকানগুলোতে হানা দেয়। ডাকাতির সময় খলিল ট্রেডার্স থেকে প্রায় ৪০ হাজার টাকা নগদ ও আনুমানিক ৪ লক্ষাধিক টাকার কীটনাশক লুট করে নিয়ে যায়।

এছাড়া ইমান আলী ট্রেডার্স থেকে নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়। একই সঙ্গে শুভ টেলিকম থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ট্যাব এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

রুহিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাউজান থানার বিশেষ অভিযানে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ১ জন আসামী গ্রেফতার

রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন গ্রেফতার

বাউফলে ট্রলি সহ বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

ঈদগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ১০টি বার্মিজ গরু জব্দ

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কুবিতে ‘ডেটা গভর্ন্যান্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছাত্র দুই উপদেষ্টার সঙ্গে কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম