Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 6, 2026 2:02 pm

আরমান হোসাইন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপশাখা সীপক্স পানছড়ি।

প্রতি বছরের ন্যায় এবারও শীত মৌসুমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি এই মানবিক কর্মসূচি গ্রহণ করে।

সোমবার (৬ জানুয়ারি) পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে উপজেলার দুর্গম ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগং জোন এলাকার অসহায়, হতদরিদ্র ও শীতার্ত ৬৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তীব্র শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণধর্মী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নানামুখী মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন

অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

ঈদে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার

ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই সোনা, গুজবে মানুষের ঢল

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

মনোনয়নের দাবিতে হেলাল উদ্দিন আহমেদের সমর্থকদের বিশাল মশাল মিছিল