Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যেকটি ফসলের মাঠে এখন চোখ জুড়ানো দৃশ্য। চারদিকে বিস্তীর্ণ মাঠ-জুড়ে হলুদ রঙের সরিষার ফুল, তার মাঝেই গুঞ্জন তুলে, উড়ছে হাজারো মৌমাছি। যেন প্রকৃতি আর কৃষকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এক সোনালি সম্ভাবনার গল্প। সরিষার চাষ আর মৌমাছির মধু আহরণ-এই দুইয়ের সমন্বয়ে বদলে যেতে শুরু করেছে স্থানীয় কৃষির চিত্র।

শাহজাদপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে আগের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। খরচ কম, পরিচর্যা সহজ এবং স্বল্প সময়ে ফলন পাওয়ায় সরিষার প্রতি আগ্রহ বেড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা-মৌচাষ। সরিষার ফুল থেকে সংগৃহীত খাঁটি মধু এখন বাড়তি আয়ের বড় উৎস হয়ে উঠছে।

এক কৃষক জানান, আগে শুধু সরিষা বিক্রি করেই লাভের হিসাব করতাম। এখন মাঠের পাশে মৌবাক্স বসানোর কারণে মধু বিক্রি করেও ভালো আয় হচ্ছে। একই জমি থেকে তেল আর মধু-দুটোই পাচ্ছি।”

স্থানীয় মৌচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, সরিষার মৌসুমে মধুর উৎপাদন সবচেয়ে ভালো হয়। সরিষার ফুল থেকে পাওয়া মধু হালকা রঙের এবং স্বাদে অনন্য হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। প্রতিদিন সকালে মৌবাক্স থেকে মধু সংগ্রহ করে তা স্থানীয় বাজার ও বিভিন্ন ক্রেতার কাছে সরবরাহ করা হচ্ছে।

মৌচাষি রফিকুল ইসলাম বলেন, সরিষার মাঠে মৌমাছি থাকলে ফসলের পরাগায়নও ভালো হয়। এতে ফলন বাড়ে, আবার আমরা মধুও পাই। এতে কৃষক আর মৌচাষি-দুই পক্ষই লাভবান হচ্ছি।”

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এছর আমাদের শাহজাদপুর উপজেলায় প্রায় ১৬৫০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা পূর্বের তুলনায় প্রায় ৫০০ হেক্টর বেশি।

মৌচাষ নিয়ে এই কর্মকর্তা বলেন, সরিষা চাষের সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষীরা প্রতি বছরই এখান আসে। এরি ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমাদের শাহজাদপুরে অসংখ্য মৌচাষী এসেছেন। এখন প্রায় ২০০০ টি মৌমাছির বাক্স স্থাপন করা হয়েছে।

এখন পর্যন্ত ৪ টনের মত মধু সংগ্রহ করা হয়েছে। এবছর আমাদের মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৭ মেট্রিক টন। বর্তমানে আবহাওয়া একটু খারাপ, আশা করছি যদি আবহাওয়া ভালো হয় তাহলে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। আমাদের মৌচাশী ভাইরা যেন সঠিকভাবে মধু সংগ্রহ করতে পারেন, এজন্য মাঠ পর্যায়ে সকল সহযোগিতার জন্য কাজ করা হচ্ছে।

সরিষার সঙ্গে মৌচাষ যুক্ত হলে উৎপাদন ও আয় দুটোই বাড়ে। মৌমাছির উপস্থিতিতে সরিষার ফলন প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফলে মৌচাষ শুধু মধু উৎপাদনের মাধ্যম নয়, এটি ফসল উৎপাদন বৃদ্ধিরও একটি কার্যকর উপায়।

সরিষার হলুদ ফুল আর মৌমাছির গুঞ্জনে শাহজাদপুরের ফষলের মাঠ এখন শুধু ফসলের নয়, স্বপ্নেরও ক্ষেত। তেলের পাশাপাশি মধুর মিষ্টি সম্ভাবনা কৃষকের মুখে হাসি ফুটাচ্ছে। প্রকৃতির এই দান আর কৃষকের পরিশ্রমে শাহজাদপুরে গড়ে উঠছে কৃষির এক আশাব্যঞ্জক দৃষ্টান্ত।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে ইসলামী আন্দোলনের কর্মীরা

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ৩ জন আটক

রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারি সিজুর মৃত্যু ঘিরে রহস্য ও জনমনে প্রশ্নের ঝড়

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

বর আসার আগে ম্যাজিস্ট্রেট হাজির, বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা ও জরিমানা

জয়মনির পশুর নদীতে নিখোঁজ যুক্তরাষ্ট্রের পর্যটকের মৃতদেহ উদ্ধার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ উপদেষ্টা

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টার নতুন কমিটি গঠন

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী