আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

পবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের মোতায়েন করা হয়।

ভর্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমান এবং প্রক্টর প্রফেসর আবুল বাসার খান।

এছাড়াও ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মামুনুর রশিদ, গাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি প্রফেসর ড. মো. মঞ্জুরুল হক, সিনিয়র ডিপুটি ডিরেক্টর (জনসংযোগ ও প্রকাশনা বিভাগ) মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসে বিভিন্ন অঞ্চলভিত্তিক সংগঠন, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে সহায়তা স্টল স্থাপন করা হয়। এসব স্টল থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ও হলসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে থাকা মোবাইল ফোন, ব্যাগ, বইসহ বিভিন্ন প্রয়োজনীয় ও নিষিদ্ধ সামগ্রী নিরাপদভাবে সংগঠনগুলোর তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয় এবং ভর্তি পরীক্ষা শেষে তা সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এতে করে দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হন।

সার্বিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, অভিভাবক এবং পরীক্ষার্থীরা।

 

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক