Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2025 5:56 pm

আবু বকর সুজন ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সন হলেও তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।

স্বৈরাচার সরকারের নিকট মাথা নত না করে তিনি আপোষহীন নেত্রী হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ জানাতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসানাত মোঃ আবদুল হালিম, এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াত নেতা ডাঃ খালেকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ডা: তাহের জামায়াতের পক্ষ থেকে শোক জানিয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি

আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছানোর আহ্বান

ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

চৌদ্দগ্রামে নদী-খাল দখলমুক্ত করতে মানববন্ধন; সর্বস্তরের জনগণের অংশগ্রহণ

ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধর্ষকদের বিচারের দাবিতে শাহজাদপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন;

ঝিনাইগাতী উপজেলায় উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তারেক রহমান এর একান্ত সচিব কে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে কুচাইপট্রির সাধারণ মানুষ

চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখলঃ চলাচলে চরম ভোগান্তি