Monday , 29 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 29, 2025 8:47 am

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে বিএনপির প্রার্থী এবি এম আশরাফ উদ্দিন নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (শেষ দিন) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে এবি এম আশরাফ উদ্দিন নিজাম সাংবাদিকদের বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। রামগতি ও কমলনগরের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করতে চান বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, এবি এম আশরাফ উদ্দিন নিজাম একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি শক্ত অবস্থান গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই বিএনপির প্রার্থী হিসেবে এবি এম আশরাফ উদ্দিন নিজাম মনোনয়নপত্র জমা দেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আওলাই ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এনায়েতপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামের দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসায় ৮০০ শিক্ষার্থীর ৪৩ জন শিক্ষক, রয়েছে শতভাগ উত্তীর্ণের কৃতিত্ব

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

জামালপুরে গরু চুরি করে পালানোর সময় পিকআপ আটক

চৌদ্দগ্রামে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

পুঠিয়ায় খানাখন্দ আর ফুটপাত দখলে নাকাল মহাসড়ক, চরম ঝুঁকিতে জনজীবন

সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সদস্য আটক