Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ছাড়া টেকশই উন্নয়ন কখনই সম্ভব নয়- আবু সাঈদ চাঁদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 27, 2025 5:50 pm

চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ

একটি আদর্শ ও সমৃদ্ধ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। আর সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজকে অগ্রনী ভুমিকা পালন করতে হয়। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ছাড়া টেকশই উন্নয় কখনই সম্ভব নয় বলে বলেন জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চারঘাট-বাঘা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।

শনিবার দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমী চত্তরে অনুষ্ঠিত চারঘাট উপজেলা শিক্ষক সমিতির বার্ষিক ভোজ ও চেক বিতরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শিক্ষকই জাতির মূল শক্তি। একটি প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলা শুধু রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণই নয়, বরং সমাজে জ্ঞান, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তি স্থাপন করে। শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে শিক্ষা খাতকে ধ্বংস ও মেরুদন্ডহীন করে ফেলা হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষকাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি জানান। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার টেবিলে থাকতে পারে শিক্ষার্থীরা। সেই দিকে লক্ষ্য রেখে পাঠদান করার জন্য শিক্ষক সমাজকে আহ্বান করেন তিনি।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে শিক্ষকদের দ্বায়িত্ব অত্যান্ত গুরুত্বপূর্ন। শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও শিক্ষক সমিতিরি একটি স্থায়ী অফিস নির্মান করে দেবার ঘোষনাও দেন তিনি।

সভাপতি জাহাঙ্গীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রশিদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারন সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সাকে কাউন্সিলর মোজাফ্ফর হোসেন প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রায় ৫০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু

শিবচরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা

জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ডিমের খাঁচায় বিশেষ কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২

ফুলপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎কুবিতে শেষ হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

মাদারীপুরে সার্বজনীন দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা

শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস