Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলায় বিএনপির প্রস্তুতি গ্রহণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 24, 2025 6:57 am

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

দীর্ঘ ১৮ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে এবং ঢাকার রাজপথে জনসমুদ্র তৈরি করতে মোংলা ও রামপাল এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রখ্যাত শিক্ষানুরাগী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট ৩ আসনের দলীয় মনোনয়ন পাওয়ার পরে মোংলায় আসেন এ সময় তাকে হাজারো নেতা কর্মীরা ফুল দিয়ে স্বাগতম জানান। এরপরে তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মোংলায় দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রস্তুতির চূড়ান্ত রূপরেখা তুলে ধরেন।

লায়ন ফরিদুল ইসলাম জানান, প্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে মোংলা ও রামপাল থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। তাদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের যাবতীয় খরচ বহন করব। “তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি বর্তমান বাংলাদেশের কোটি মানুষের আশার বাতিঘর। তাঁর আগমনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই পূর্ণতা পাবে।”

মোংলা ও রামপাল থেকে বাস, মাইক্রোবাস এবং ব্যক্তিগত গাড়ির এক বিশাল বহর আগামীকাল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

লায়ন ফরিদুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তন ইতিহাসের এক সন্ধিক্ষণ। মোংলা-রামপালের প্রতিটি জাতীয়তাবাদী শক্তি এই দিনটির জন্য মুখিয়ে আছে। আমরা প্রমাণ করে দেব যে, বাগেরহাটের মাটি ও মানুষ জিয়ার আদর্শে অবিচল।”

উল্লেখ্য যে, ২৫ ডিসেম্বর দুপুর ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমানের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। মোংলা ও রামপালের বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে এক নজর দেখতে ইতিমধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

শিবগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কালবৈশাখী ঝড়ে কুমিল্লায় বৈদ্যুতিক সংযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি

চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, কমলনগর উপজেলার কমিটি গঠন

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের স্মরণে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন