Monday , 22 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরে ৭টি ইটভাটায় অভিযান, ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 22, 2025 7:58 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার নকলা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি ইটভাটাকে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সার্বিক পরিচালনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শুভাগত সরকার বর্ণ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযানে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং নকলা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে নকলা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি ইটভাটাকে জরিমানা আদায়, কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলোঃ মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকস, ধনাকুশা, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা। মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকস, শিববাড়ী, নকলা, (শেরপুর), জরিমানা: ৩,০০,০০০ টাকা। মেসার্স সরকার ব্রিকস, তেঘরি, বাশাটি, নকলা (শেরপুর), জরিমানা: ৩,০০,০০০ টাকা। মেসার্স সেভেন স্টার ব্রিকস, ছাতুগাঁও, গৌরদ্বার, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা। মেসার্স চমক ব্রিকস, রুনীগাঁও, গৌরদ্বার, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা। মেসার্স রিজন ব্রিকস, পাইস্কা, নকলা (শেরপুর), জরিমানা: ২,৫০,০০০ টাকা। মেসার্স এফ আর জিগজ্যাগ ব্রিকস, কুর্শা বাদাগৈড়, নকলা (শেরপুর), জরিমানা: ৩,৫০,০০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুমকিতে ১৬ মামলার পালাতক আসামি মিজান গ্রেফতার

ভোটের মাঠে প্রশাসন থাকবে নিরপেক্ষ : ডিসি আরেফীন

ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

একটি গরু থেকে ৬০ গরুর খামার, রাজাপুরের ইলার পথচলা

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদের আনন্দ শোকে পরিণত, বন্ধুদের সাথে সাফারি পার্কে যাওয়া হলো না শাকিবের