Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 2:27 pm

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে স্লোব হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিন খানের মেয়ে। তার মায়ের নাম জেবিনা আক্তার। বর্তমানে হাফসা তার নানার বাড়ি কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে জলিল হাওলাদারের বাড়িতে থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাসার সামনে রাস্তায় খেলতে বের হলে দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিসহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজন মীম ব্রিক ফিল্ডের একটি ট্রলির সঙ্গে সংশ্লিষ্ট রফিক ও রিফাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জানা গেছে, যে ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসার মৃত্যু হয়েছে, সেটিও মীম ব্রিকসের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হতো।

খবর পেয়ে বাউফল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছেদ।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

খুবিতে “ইগনাইট ২০২৫: ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কলাপাড়ার নবাগত ইউএনও-কে গনঅধিকার পরিষদ-এর ফুলের অভ্যর্থনা

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলায় বিএনপির প্রস্তুতি গ্রহণ

ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের পথে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম শাখা

বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

প্রাথমিকে সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে জবিতে প্রতিবাদ কর্মসূচি

দোয়ারার গ্রামাঞ্চলে থামছে না মাদকের আড্ডা

মাদারীপুরে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত