Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) বিএনপির সম্ভাব্যপ্রার্থী আবু সাঈদ চাঁদ এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 18, 2025 3:31 pm

মোঃ সিজার হোসেন, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদ নির্বাচনে সাংসদ প্রার্থী হিসেবে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

১৮ (ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আবু সাঈদ চাঁদ এর প্রস্তাবক হিসেবে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম (বাবলু), আড়ানী পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন সহ বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠন এর নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর জাকিরুল ইসলাম বিকুল বলেন, আজ আনুষ্ঠানিকভাবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জননেতা আবু সাঈদ চাঁদ এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আবু সাঈদ চাঁদ এর পাশে সর্ব-পেশার মানুষ রয়েছে তাকে সবাই ভালোবাসে তিনি এর আগেও উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। চাঁদ চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা। যার নিজের চাওয়া বলে কিছুই নেই। যার রাজনীতি চারঘাট-বাঘার মাটি ও মানষের ভাগ্য উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, চাঁদ শুধু রাজনীতি করতে গিয়ে তার মা ও সহধর্মীনিকে হারিয়েছে এমনটা নয়। তিনি সব সময় এলাকার মানুষের কথা বলতে গিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের শাসনামলে বেশীর ভাগ সময় জেলে কাটিয়েছেন। আমরা আশাবাদী আগামী ১২ (ফেব্রুয়ারি) ২০২৬ সালের নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাল্লাহ ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটের কালাই ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভা

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান আটক

সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

মোহনগঞ্জে বিস্ফোরক নাশকতা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

নিকলীতে জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গবেষণা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের ঐতিহাসিক চুক্তি

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও দীপা রাণী

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন

সুস্থ থাকতে অবশ্যই বোতলজাত সয়াবিন তেল খেতে হবে : সাতক্ষীরায় বক্তারা