Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 16, 2025 1:48 pm

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়সহ থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল এবং ছাত্র-ছাত্রীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১০টা থেকে উপজেলা সদরের বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় রায়ের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন এবং উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩টা ০০ মিনিটে ভলিবল প্রতিযোগিতা উপজেলা প্রশাসন বনাম মধ্যনগর উপজেলা এবং সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা উপজেলা প্রশাসন বনাম মধ্যনগর উপজেলা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ববিতে ৩২ হাজার সিরিয়াল নিয়ে পোষ্য কোটায় ভর্তি উপাচার্যের মেয়ে

রাজাপুরে পৃথক কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল

ছাদ ধসের কারণ জানতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউজিসির পরিদর্শন

দুধকুমার নদীতে ভেসে আসছে গরু সহ শত শত গাছের গুড়ি

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

বাংলাদেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্র মন্ত্রী