Sunday , 14 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হাদির ওপর হামলার ঘটনায় শনাক্ত মোটরসাইকেল, মালিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 14, 2025 3:39 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম। তবে তার গ্রামের বাড়িতে গিয়ে বর্তমানে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, গত প্রায় ১০ বছর ধরে তিনি ঢাকায় মা ও স্ত্রীসহ বসবাস করে আসছেন।

হান্নানের গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন আগে পারিবারিক কলহের কারণে তার বাবা আবুল কাশেমের সঙ্গে মা মোছা. ফুরকোন বেগমের বিচ্ছেদ হয়। এরপর থেকে মা একাই হান্নানকে বড় করেন। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ঢাকায় বসবাস করছেন।

হান্নানের বন্ধুরা বলেন, “হান্নান কোনো দিনই রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না। সে কোনো দলেরও কর্মী ছিল না। তবে ঈদের সময় গ্রামে মোটরসাইকেল নিয়ে আসত। কিছুদিন আগে শুনেছি, সে মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছে। আজ হঠাৎ জানতে পারছি, ওই মোটরসাইকেল নাকি শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহার হয়েছে।”

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, “হান্নান অনেকদিন ধরে ঢাকায় থাকেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। ফেসবুকেও তাকে দেখে চিনতে পেরেছি। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। এখন ঢাকায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করে। গ্রামে তাদের পরিবারের কেউ থাকে না।”

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, “আব্দুল হান্নান সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় এবং হামলার ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তের বিস্তারিত পরে জানানো হবে।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেট সহ আটক-১১

মুরাদনগর আল্লাহ চত্ত্বরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট

জাবিতে আসছেন ড. মিজানুর রহমান আজহারি

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

শহীদ লেফটেন্যান্ট কর্নেল সাইফুলের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা