Sunday , 14 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 14, 2025 6:33 am

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের গাভা–নরেরকাঠি বধ্যভূমির স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনিব, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান, বধ্যভূমির বেদী নির্মাণকালীন উদ্যোক্তা সুখ রঞ্জন দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার, সাংবাদিক জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক মাইদুল ইসলাম সফিক, সাইফুল ইসলাম মিয়াসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের নির্মম ইতিহাস তুলে ধরে বলেন, দেশকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা রাও ফরমান আলীর নেতৃত্বে এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এ সময় গভীর শোক প্রকাশ করে বক্তারা আরও বলেন, আমাদের বানারীপাড়ার দুই মেধাবী সন্তান—ড. জ্যোতিময় গুহ ঠাকুরতা ও সুখ রঞ্জন সমাদ্দারকেও ঘাতক পাকিস্তানি বাহিনী হত্যা করে।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ

চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন

নজরুল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন

ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

মাভাবিপ্রবির শিক্ষক দম্পতির একই সঙ্গে পিএইচডি অর্জন

নওগাঁয় সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক