Wednesday , 10 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 10, 2025 5:17 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ গঠন এবং পরিচালনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শোয়াইব ও যুগ্ম সচিব মাফরোজা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহবায়ক হিসেবে আছেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান , বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার, ইউজিসির উপসচিব রেজিনা খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোনীত ০১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।

অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ এর খসড়া পরীক্ষা করে সুপারিশমালা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে কমিটি।

অধ্যাপক ড. তানজীম উদ্দীন খান বলেন, ‘সাত সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে ওই কমিটিতে আমি আহ্বায়ক হিসেবে আছি। আমরা যত দ্রুত সম্ভব গঠনতন্ত্রের খসড়া মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করব।’

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে

সিলেট-৪ আসনে প্রচারণা শুরুর ঘোষণা: নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন প্রকৌশলী রাশেল উল আলম

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা

শেরপুরে এক নববধূর রহস্যজনক মৃত্যু

সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি

কটিয়াদীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র দাখিল

তারেক রহমানের দেশে ফিরেতে আর কোনো বাধা নেই