Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীবরদীতে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 3:17 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস–২০২৫।

দিবসটি উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍যালি বের করা হয়। র‍যালিটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ভায়াডাঙ্গা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‍যালিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন,
“প্রতিবন্ধীর বেদনা যারা বুঝতে নাহি পারে, তারাও প্রতিবাচী তবে মান্য এক বিচারে”—এই চরণ আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; বরং তারা আমাদেরই এক অবিচ্ছেদ্য অংশ। সঠিক পরিচর্যা, শিক্ষা এবং সুযোগ পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সময়ের দাবি। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংবেদনশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ট্রাক চাপায় ৩ কর্মী নিহত

কুড়িগ্রামে রেকর্ড পরিমাণ অতিভারী বৃষ্টিপাত, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

কালাইয়ে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার

পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল কাদির আর নেই

সুনামগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

কুমিল্লা-৩ মুরাদনগর হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

কাজী জাফর কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা চিন্তা করতেন – কাজী নাহিদ

শার্শায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত