Monday , 1 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীবরদী সীমান্তে ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ, ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 1, 2025 3:11 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শ্রীবরদীর কর্ণঝোড়ার টিলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে (৩০ নভেম্বর) ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেন। কর্ণজোড়া সীমান্ত অভিযানকারী একটি বিজিবি দল রবিবার ভোরে এই তল্লাশি অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদর অঞ্চলের ৩৯ ব্যাটালিয়নের নির্দেশনায় কর্ণজোড়া নূরুল ইসলামের নেতৃত্বে বিজিবি এক দল সীমান্ত এলাকার তল্লাশি চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তে অবস্থানকারী ৭ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া অবস্থায় মোট ২১৬ বোতল ভারতীয় মদ এবং ১৩টি খালি বোতল জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।

ঘটনায় রবিবার রাতে নূরুল ইসলাম বাদী হয়ে সাতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। শ্রীবরদী থানার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, পুলিশ এই মামলার তদন্ত গুরুত্বসহকারে করবে এবং পাচারকারীদের ধরার জন্য অনুসন্ধান চলছে।

এদিকে স্থানীয়রা বলে, সীমান্ত এলাকায় নিয়মিত চেকপোস্ট না থাকায় মাদকের অবৈধ ব্যবসা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত ও নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপনের আহ্বান জানিয়েছেন, যাতে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করা যায়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আলুর ন্যায্যমূল্য নিশ্চিতে হিমাগার ও চিপস কারখানা তৈরি করা হবে : আব্দুল বারী

কুড়িগ্রামে ১০৭টি পূজা মন্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া

মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা

শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নাসিরনগরে এডঃ কামরুজ্জামান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ