Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পূবাইলে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 8:13 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টংগী কালিগঞ্জ সড়কের করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

নিহত মোছাঃ নার্গিস আক্তার (২০), ময়মনসিংহ জেলায় তারাকান্দা এলাকার হাসিম উদ্দিন এর মেয়ে।

সে গাজীপুরের পূবাইল সড়কের কামারগাও এলাকার এপিএস নীট কম্পোজিট লিমিটেড এর পোশাক শ্রমিক।

আজ সোমবার রাত ৮ টার দিকে টংগী কালিগঞ্জ সড়কের করমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পোশাক শ্রমিক কারখানা ছুটির পর বাসায় যাওয়ার পথে সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা মিরের বাজার থেকে টঙ্গীর দিকে যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা খালিদ হোসেন জানান, সিএনজি চালিত অটো রিক্সার চাপায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মরদেহটি এখনো টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে রয়েছেন।

তিনি আরো বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

ভারত থেকে এলো আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাবির রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষনা, সভাপতি রোম্মান, সম্পাদক রায়হান

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সাবেক মেয়র মোস্তফা

দুমকিতে পদ্মা ব্যাংকের লেনদেন স্থবির, গ্রাহকদের চরম দুর্ভোগ

কুড়িগ্রাম জেলা বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চায়না দূতাবাসের সাথে চৌদ্দগ্রামে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ : হাসপাতালে ভর্তি

গোসাইরহাটে বিএনপির উঠান বৈঠক