Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খুবির বিজয়-২৪ হলের প্রোভোস্টের বিরুদ্ধে সাত দফা অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 6:54 am

আনামিকা হিরা, খুবি প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়-২৪ হলের বর্তমান প্রোভোস্টের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, প্রশাসনিক অনিয়ম ও শিক্ষার্থীদের মানসিকভাবে হেয় করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

১৭ নভেম্বর তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছে। আবেদনে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান, হল কর্তৃপক্ষের দায়িত্ব নিরাপদ, ন্যায়সংগত ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তারা উল্টো আতঙ্ক, ভীতি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রোভোস্টের আচরণ শিক্ষার্থীদের মনে অযথা চাপ তৈরি করছে বলে তাদের অভিযোগ।

আবেদনে আরও বলা হয়, ফেসবুক পোস্টে প্রতিক্রিয়ার কারণে নোটিশ, জরিমানা ও সিট বাতিলের হুমকি, উপস্থিতি ইস্যুতে আগাম নোটিশ ছাড়াই মানসিক চাপ ও ভয় দেখানো, কোনো লিখিত নোটিশ ছাড়াই জরিমানা ও অফিসে হেনস্থা, প্রতিনিধি নির্বাচনে স্বজনপ্রীতি ও শিক্ষার্থীদের প্রতি অপমানজনক আচরণ, অতিথি থাকার অভিযোগে নোটিশ ছাড়াই সিট বাতিলের চেষ্টা, ভাইবার সময় পোশাক নিয়ে অপমানজনক মন্তব্য, সিট খালি থাকলেও যোগ্য শিক্ষার্থীদের সিট না দেওয়া, নোটিশ ছাড়া রুমে ডেকে অপমান ও মানসিক হেনস্থা।

সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্য। ভাইভা দিতে যাওয়া শিক্ষার্থীদের পোশাক-পরিচ্ছদ দেখে প্রোভোস্ট “অন্যের হক নষ্ট করবে” বলে মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের দাবি, এ ধরনের মন্তব্য অপমানজনক এবং মানসিকভাবে আঘাত দেয়।

ঘটনার প্রতিক্রিয়ায় ৩য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাফরিন হিয়া বলেন, “শিক্ষার্থীদের সাথে এমন স্বৈরাচারমূলক আচরণ একজন হলের প্রভোস্টের থেকে আমরা আশা করি না। আমরা অবিলম্বে এই ঘটনার সঠিক সমাধান চাই। আশা করি প্রশাসন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ

সন্দ্বীপে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি নেতাকর্মীরা ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান

চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা

দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল

হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

জুলাই আন্দোলনে বাধাপ্রদানে নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৬ জনকে সাজা

চৌদ্দগ্রামে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

কুড়িগ্রামে শিশু সহ চার প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম