Monday , 17 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে ত্রিপল বন্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 17, 2025 1:10 pm

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত ত্রিপল বন্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় টাঙ্গাইল শহরের আড্ডা রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ত্রিপল বন্ড একাডেমি দীর্ঘদিন ধরে টাঙ্গাইলে অনলাইন ও অফলাইনে একাডেমিক ও এডমিশন প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করে আসছে। রেগুলার একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ফাইনাল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের পর প্রতিটি শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

মডেল টেস্টে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, ষষ্ঠ শ্রেণি: স্পর্শ — বিন্দুবাসিনী বালক সরকারি উচ্চ বিদ্যালয়, সপ্তম শ্রেণি: আবু তালহা — বিন্দুবাসিনী বালক সরকারি উচ্চ বিদ্যালয়, অষ্টম শ্রেণি: কায়েস — বিন্দুবাসিনী বালক সরকারি উচ্চ বিদ্যালয়, নবম শ্রেণি: ইসরাত জাহান শাম্মী — বিন্দুবাসিনী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়।

সংবর্ধনা অনুষ্ঠানে একাডেমির পরিচালক মোঃ আব্দুল্লাহ আল রিফাত বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিদিনের উপস্থিতি, নিয়মিত হোমওয়ার্ক, সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্ট এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্নসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি ব্যবস্থা চালু রেখেছি। আজকের এই স্বীকৃতি আমাদের ধারাবাহিক প্রচেষ্টার ফল। ইনশাল্লাহ, আমরা এভাবে শিক্ষার্থীদের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা

ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু

চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় লাখ টাকা অনুদান

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে জেল-জরিমানা

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; গ্রেপ্তার ৫

গাবতলীতে ব্যবসায়ী ও যুবদল নেতা আহসান হাবীব সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার