Monday , 17 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জকসু নির্বাচন: ছাত্রদল ও ছাত্রঅধিকারের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 17, 2025 9:13 am

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন ছাত্ররাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের যৌথ উদ্যোগে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামের সমন্বিত প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি হিসেবে রয়েছেন শাখা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব। সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল।

এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস।

এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।

প্যানেলের নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

শেরপুরে এক নববধূর রহস্যজনক মৃত্যু

খুবিতে সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিউর, সম্পাদক সোহেল

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

অসহায় রফিকুল ইসলামের পাশে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর সহায়তা

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান

আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার

যেমন কাটছে নজরুল বিশ্ববিদ্যালয় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দুর্গোৎসব

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

ঈদগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন