-
সৈয়দপুরে সুইমিংপুলে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মো রাইয়ান, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় অবস্থিত রংধনু পার্কের সুইমিংপুলে ডুবে আব্দুল্লাহ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ নীলফামারী জেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাকাধরা এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। জানা গেছে, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে রংধনু পার্কের সুইমিংপুলে নামে আব্দুল্লাহ। অল্প সময়ের মধ্যেই সে পানিতে…
-
পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদুল আযহার দ্বিতীয় দিনে কোরবানির মাংস বিতরণ

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ ৮ জুন ২০২৫, রোববার পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ও ত্যাগের মহিমাকে সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা জামায়াতের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছর তিনটি গরু কোরবানি…
-
চট্টগ্রাম মাদামবিবিরহাটে শাহী পরিবহনের বেপরোয়া বাসচাপায় পথচারী নিহত, জনতার বিক্ষোভে মহাসড়কে তীব্র যানজট

আব্দুল্লাহ আল রোমান, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরের প্রবেশপথ মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শাহী পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত ব্যক্তির মাথা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা উপস্থিত জনতাকে স্তব্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর আনুমানিক ১ টার দিকে ঢাকামুখী শাহী পরিবহনের একটি দ্রুতগতির…
-
জুলাই-আন্দোলনের শহীদদের স্বরণে পশু কুরবানি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, আব্দুল মঈন খান

মাজহারুল ইসলাম ইমন, নরসিংদী প্রতিনিধিঃ জুলাই-আগস্টে নিহত সকল শহীদদের স্বরণে পশু কোরবানি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খান। শনিবার (৭ জুন) সকালে ঘোড়াশাল পৌর ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে বেলা দশটার দিকে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুলাই-আগস্টে নিহত সকল শহীদদের স্বরণে গরু কুরবানি দেওয়ার…
-
শরণখোলা উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ আঃ আলীমের মোটরসাইকেল শোডাউন

মোঃ তাওহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আয্হার শুভেচ্ছা জ্ঞাপনের উদ্দেশ্যে আজ ৮ জুন ২০২৫, রোজ রবিবার, সকাল ৯:০০ টায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর, বাগেরহাট – ৪ আসনের মনোনয়ন প্রার্থী, অধ্যক্ষ আব্দুল আলিমের নেতৃত্বে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ, শরণখোলার প্রায় ২ হাজারেরও বেশি নেতা কর্মীকে সাথে নিয়ে এক মোটরসাইকেল ছোডাউন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ…
-
মোল্লাহাটের সিঙ্গাতী গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক আহত অর্ধশতাধিক

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটের সিঙ্গাতী গ্রামে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকাল আনুমানিক ৫.০০ ঘটিকার সময় সংঘর্ষ হয় এতে একজন নিহত হন। নিহতের নাম আব্দুল আজিজ চৌধুরী(৪৫), পিতা মোশাররফ হোসেন চৌধুরী ।এছাড়া অর্ধশতাধিক আহত হয়। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা…
-
হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন। আজ শনিবার, ৭ জুন ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের পর…
-
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানি ও মধ্যাহ্নভোজ

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থীদের জন্য ঈদুল আজহার দিন আয়োজন করেছে “ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ” জাবি শাখা ছাত্রশিবির । আজ শনিবার (৭ জুন) জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জহির রায়হান অডিটোরিয়ামে দুপুর ২ টা থেকে মধ্যাহ্নভোজ শুরু হয়েছে। গত ০১ জুন জাবি ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় ,…
-
পরিবারের অসতর্কতায় ভেস্তে গেল ঈদের আনন্দ, পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের মাওলানা পাড়া গ্রামে ঈদুল আজহার আনন্দমুখর দিনে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র চার বছর বয়সী এক শিশুর মৃত্যুতে উৎসবের আমেজ পরিণত হয়েছে শোকের মাতামে। জানা গেছে, ঈদের দিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছিল শিশু টি। অসতর্ক মুহূর্তে সে বাড়ির পাশের…
-
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় এ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। এই জামাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সঙ্গে এখানে নামাজ আদায় করেছেন উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক…
-
এক ঈদ, নানা সংস্কৃতি: বিশ্বজুড়ে কুরবানির আয়োজনে বৈচিত্র্য

আমির ফয়সালঃ ঈদুল আজহা মানেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক ধর্মীয় উৎসব। মুসলিমদের এই দ্বিতীয় বৃহত্তম ঈদ বিশ্বজুড়ে নানা রূপে পালিত হয়। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও সামাজিক সংহতির এক অনন্য শিক্ষা। বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আযহার উদযাপন পদ্ধতি আলাদা হলেও মূল লক্ষ্য এক। ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পার্থক্যের কারণে কোথাও…
-
বাগেরহাটের মংলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ

রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের…
-
ঈদুল আজহার নামাজ ও কুরবানির শুদ্ধ নিয়মাবলী: পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

মো. জিসান রহমান বাংলাদেশে আগামীকাল শনিবার, ৭ জুন ২০২৫, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ মে বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ. এফ. এম. খালিদ হোসেন। আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান…
-
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা

আহসান হাবিব হিমেল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: রাত পোহালেই সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক আনন্দময় ও ত্যাগের মহিমায় ভাসমান দিন- পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক সম্প্রীতি ও আত্মত্যাগের গভীর বার্তা নিয়ে আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে একযোগে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবটি। ঈদুল আজহা, যাকে কোরবানির ঈদ বলেও অভিহিত করা…
-
ভূরুঙ্গামারীতে নববধূর আত্মহত্যা – স্বামী গ্রেফতার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ ফেজবুকে প্রেম, ফোনে বিয়ে, অতঃপর নববধূর আত্মহত্যা – স্বামী গ্রেফতার মোবাইল ফোনে পরিচয়-প্রেম। পরে বিয়ে। তবে এই বিয়ের উনিশ দিন পার না হতেই নববধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার দেওয়ানের খামার গ্রামের বাংলালিংক টাওয়ার সংলগ্ন ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনা নিহতের…
-
কুড়িগ্রামে ৫২ টি কোরবানির গরু নিয়ে দুঃস্থদের পাশে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবং সম্প্রতি ক্ষতিগ্রস্ত, অসচ্ছল ও চরের পরিবারগুলোর পাশে দাঁড়াতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ-এর উদ্যোগে উলিপুর ও চিলমারী উপজেলায় ৫২ টি গরু কোরবানি করে করা হচ্ছে। আগামীকাল শনিবার দুপুরে প্রায় ৪,৫০০ টি পরিবারের মাঝে এসব মাংস বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে…
-
নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ই জুন, বৃহস্পতিবার দুপুর ২টায় এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে এই মাহফিলের আয়োজন…
-
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ…
-
সন্দ্বীপে আলোচিত শিপন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাহমুদ মান্না, সন্দ্বীপ চট্টগ্রাম: সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে আলোচিত শিপন হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টায় মগধরা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাইয়ার বাড়ির মৃত জহিরুল হকের পুত্র মোঃ হাসান (২৮), বাহারের পুত্র…
-
ভারতে যাওয়ার সময় আওয়ামীলীগের সাবেক নেতা শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা রয়েছে। গ্রেপ্তার শেখ রেজাউল কবির গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল, শেখ রেজাউল কবির ভারতে…
