Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

লালপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ঘটনায় তিনজন গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 6:11 am

মোঃ নাজিবুল রহমান নাসিম, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়াম মাঠে ছাত্রলীগ কর্মী সাহিদকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করেছিল লালপুর থানা পুলিশ। তবে স্থানীয়দের প্রতিবাদ ও উত্তেজনার মুখে পুলিশ পরে তাকে ছেড়ে দেয়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ। ৯ নভেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন— লালপুর উপজেলার বাকনাই কদমতলা গ্রামের একবার আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫) এবং কৃষ্ণপুর গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩০)।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, “ঘটনাটি সত্য। সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা পুলিশের সঙ্গে সিংক্টেট করছিল, সেজন্যই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাদের ১০ নভেম্বর নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা

গহিন পাহাড়ি ঘাঁটিতে জিম্মি থাকা ২৪ রোহিঙ্গাকে উদ্ধার

নিকলীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

মাভাবিপ্রবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

চরভদ্রাসনে প্রতিবন্ধী অটোচালক ইব্রাহীমের জীবনে অন্ধকার সমাজের বিত্তবানদের সহায়তা প্রার্থনা

‎পাবনা চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন

ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ

কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ