সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

সন্দ্বীপে বিএনপি নেতা এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা

মাহমুদ মান্না, সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সারিকাইত ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন কমিশনার ও মাহবুবুল আলম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম ও আসিফ আকতার।

এছাড়া বক্তব্য দেন গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বাহার, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মগধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুপ মেম্বার ও সাধারণ সম্পাদক ইসমাইল মেম্বার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আনিস আকতার টিটু।

সভায় বক্তারা বলেন, সন্দ্বীপের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে এডভোকেট আবু তাহেরের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩