Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী পথসভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 3:52 pm

ওমর ফারুক, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য এখানে এসেছি এটাই হলো মূল কথা। এখন এখানে আমরা সরাসরি যারা রাজনীতি করি, দলের নেতা-কর্মী তাদের অবস্থান এক রকম, আর যারা সমর্থন করেন চিন্তা ভাবনা করেন, একেক বার একাক মার্কায় ভোট দেন তাদের বিষয়টি একরকম।

আজ (৯ নভেম্বর ২০২৫) রোববার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হরিপুর-হাবিবপুর-শাখারিয়া থেকে পথসভা শুরু করেন। পরে ইউনিয়নের গয়েশপুর, গোয়ালপাড়া, বেনীপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি।

বাবু খান আরও বলেন, এখানে বিশেষ করে আমাদের মায়েদের প্রতি, বোনের প্রতি আমাদের আবেদন, আমাদের নেত্রী, একজন নারী, মায়েরা সাধারণত মহিষী হন, কিন্তু কতখানি ত্যাগ শিকার করতে পারলে, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, মায়েদের প্রতি ভালোবাসা থাকলে জীবন বিপন্ন হওয়ার পরও নীতির প্রশ্নে কোনো আপস করেন নাই। আমরা তার উত্তরসূরী, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মী, জনাব তারেক রহমানের সিপাহশালা, আমারাও ১৭ বছর একটি প্রশ্নে আপস করিনি, জনগণকে ভোটের অধিকার ফেরত দিতে হবে ঠিক? ঠিক এ কারণে দীর্ঘ ১৭ বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। অনেক প্রলোভন দেখানো হয়েছে। কিন্তু আমাদের ইমান থেকে আমাদের সরাতে পারিনি। যদি পারত আমরা মাটি কামড়ে দলটাকে ধরে রাখতাম না। আমরা দলটা হৃদয়ের অন্তস্তল থেকে, হৃদয় দিয়ে এই দলটা ভালোবাসি।

জেলা বিএনপির সভাপতি বলেন, আজকে যারা ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে ঘুরছেন। যে জিনিস দিতে পারবে না তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, পবিত্র কোরআন শরীফ ছোঁয়া হচ্ছে, এগুলো রাজনীতির ভেতরে পড়ে না। আমাদের দল বলে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এদেশে ধর্ম, বর্ণ,গোত্র নির্বিশেষে বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের নাগরিক। এই নাগরিকদের সবার সমান অধিকার আছে, এই নাগরিক যেই ধর্মের হোক, গোত্রের হোক। এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূলমন্ত্র।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক বদরুদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন প্রমুখ।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজা ব্যবসায়ী রেজাউল করিম আটক

উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ।

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি, শিবচরে সমর্থকদের বিক্ষোভ

বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

বন্ধুত্বের পরিচয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সব কিছু লুট!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্বস্ব লুট