Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 1:31 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল ও মহিলা দলের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে উক্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের করণীয়, সাংগঠনিক অবস্থান শক্তিশালীকরণ এবং জনগণের কাছে বিএনপির অর্জন ও লক্ষ্য তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি। জনগণ আজ পরিবর্তন চায়, তাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা দল সভাপতি হাজী আব্দুল মন্নান। সভা যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, তাতী দলের সভাপতি দৌলত খান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হুসেন দুদু, যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. আলা উদ্দিন, সদস্য সচিব মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ নুমান প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ষড়যন্ত্র হচ্ছে – কামরুল হুদা

ধর্মপাশায় ঘন কুয়াশার হাড় কাঁপানো শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে কুড়িগ্রামে শুভেচ্ছা

ত্রিশালে পিকাআপ সহ গরু চোর চক্র আটক

শেখ হাসিনাকে দিয়ে শুরু ‘জুলাই গণহত্যার’ বিচার

হাইওয়ে হোটেলে ক্রেতা সেজে মাদক উদ্ধার, চারজনকে কারাদন্ড

পবিপ্রবির ব্যস্ততম সড়কে নেই গতিরোধক, দুর্ঘটনায় চার শিক্ষার্থী গুরুতর আহত

চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু