Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নদীভাঙনে নিঃস্ব উপকূলের মানুষ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 7:09 am

মোঃ আবু সুইমান, রাঙ্গাবালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই নদীর পাড় থেকে গাছপালা, বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। এর ফলে বহু পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন মারাত্মক হয়ে উঠছে। নদীর পাড়ে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হলেও তা খুবই সীমিত পরিসরে। ফলে ভাঙনের গতিপথ রোধ করা সম্ভব হচ্ছে না।

রাঙ্গাবালীর চর মন্তাজ ইউনিয়নের বাসিন্দা সাইফুল সরদার বলেন, “প্রতিবছরই নদী আমাদের ঘরবাড়ি নিয়ে যায়। এখন আর জানি না কোথায় যাব।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান। অন্যথায় উপকূলীয় মানুষের দুর্ভোগ আরও বাড়বে।]

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে স্থানীয় সরকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত

মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে তদন্তে ইউজিসির কমিটি

তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: খুলনায় ‘ভয়েসেস অব ক্লাইমেট’ ফ্ল্যাশমব

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি গঠিত

রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন