Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 7:26 am

মো: মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিষয়ক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহসভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন, ও জিয়া মঞ্চ কাঠালিয়া উপজেলার সভাপতি এইচ এম বাদল প্রমুখ।

সভায় গোলাম আজম সৈকত বলেন, “তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়।”

অন্যান্য বক্তারা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের মানুষ একনায়ক তন্ত্রের অবসান ঘটাবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের অঙ্গীকার

আমতলীতে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন প্রাপ্ত সদস্যদের মাঝে চেক বিতরণ

রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবৈধ মাটি কাটা অব্যাহত, সড়কের বেহাল দশা

চৌদ্দগ্রামে কবি নজরুল ইসলাম সস্মাননা পেলেন দুই সাংবাদিক

বাঘাইছড়িতে তাতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

ছাত্রদল নেত্রী ইপ্সিতার লাশ নদী থেকে উদ্ধার