Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিরামপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, কৃষকের দুশ্চিন্তা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 3:56 pm

মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার সাগাইহাটা গ্রামে টানা তিনদিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে মাঠের আমন ধানে। ঝড়-বৃষ্টিতে অনেক ধানগাছ হেলে পড়েছে, কোথাও জমে গেছে পানি, আবার নিচু এলাকার বহু ধানক্ষেত তলিয়ে গেছে।

গ্রামের মাঠজুড়ে এখন কেবল পানিতে ডুবে থাকা ধানক্ষেত ও হেলে পড়া গাছের সারি। আধাপাকা ধানগাছ মাটিতে লুটিয়ে থাকায় অনেক কৃষকই হতাশ।

স্থানীয় কৃষক একলাছুর রহমান বলেন, “ধান পুরোপুরি পাকার আগে এমন বৃষ্টি আর হাওয়া জীবনে দেখিনি। অনেক জায়গায় পানি জমে ধান পচে যাওয়ার ভয় আছে। আমাদের বড় ক্ষতি হয়ে গেল।”

আরেক কৃষক নুরুল ইসলাম জানান, “ধান কাটার সময় ঘনিয়ে এসেছিল, কিন্তু এই তিনদিনের আবহাওয়ায় সব শেষ। এখন যদি রোদ না আসে, ধান উদ্ধার করা মুশকিল।”

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে শুধু ফসল নয়, গ্রামীণ সড়ক ও খাল-বিলেও পানি জমে জনজীবনে ভোগান্তি বেড়েছে।

কৃষকদের আশঙ্কা, আবহাওয়া অনুকূলে না ফিরলে এই আমন মৌসুমে ফলনের পরিমাণ অনেক কমে যেতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সাধারণসভা অনুষ্ঠিত

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে, চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ

‎সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার উপর হামলা, ভল্টের চাবি ছিনতাই

ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ল্যাম্পি স্ক্রিণ রোগে গরু মরার হিড়িক, দুশ্চিন্তায় খামারীরা

মাদারীপুরে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উন্নত কৃষির দিকে খানসামায় পার্টনার কংগ্রেসে আশাবাদ

মাদারীপুরে হাতপাখার মনোনীত প্রার্থীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন