Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 1:27 pm

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মাঠ জুড়ে এখন কৃষকের মুখে হতাশার ছাপ। টানা বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে পাকা সোনালী আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উপজেলার হাজারো কৃষক। পরিশ্রমে ঘাম ঝরিয়ে ফেলানো ফসল নষ্ট হয়ে যেতে দেখে তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সরি জমিনে দেখা গেছে কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত চলছে ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি।

এর প্রভাবে নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় ধান ক্ষেতে পানির স্তর বেড়ে গেছে অনেক জায়গায় পাকা ধানের গাছ মাটিতে শুয়ে পড়েছে।

১ নং কসবা ইউনিয়নের কৃষক মোঃ আজিজুর বলেন, পাকা ধান কাটার পূর্বেই এমন আবহাওয়া দেখা দিলো। বাতাসে ধান পড়ে গেছে মাটিতে, এখন কেটে ঘরে তোলা খুবই কষ্টকর। শ্রমিক খরচও বেড়ে যাবে।

একই এলাকার রসদুল আলী বলেন, পাকা ধান মাটিতে লুটে পড়েছে, এখন ধান কাটা খুবই কষ্টকর।

মানবাধিকারের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের যে ক্ষতি সাধিত হয়েছে, তা অপূরণীয়। এতে করে ধানের ফলন কমে যাবে, রং খারাপ হয়ে যাবে। ফলে কৃষকেরা ধানের মূল্যও কম পাবে। এমনকি ধানের আউড়গুলোও গরুতে ভালভাবে খাবেনা।

তবে শীঘ্রই আবহাওয়া অনুকূলে আসলে কৃষকেরা কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

বিয়ের লোভ দেখিয়ে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ

শ্রীপুরে মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি

নিকলীতে যুব দিবস পালিত

রাঙামাটির দুর্গম ফারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল

চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ

শিবগঞ্জে জুলাই বিপ্লবে শহীদের মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২