শাহজাদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


সিরাজগঞ্জ শাহজাদপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ ২৮ অক্মটোবর মঙ্গলবার বিকালে থানাঘাট করতোয়া সেতুর পম্চিম প্রান্ত থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে যুব সমাবেশে মিলিত হয় ।

উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও পৌর যুবদল নেতা বখতিয়ার ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও শাহজাদপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী প্রফেসর ডঃ এম এ মুহিত।

এসময় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রায়হান মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুবদল নেতা কামাল হোসেন বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুবসমাজকে সংগঠিত করা। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তালুকদারের নেতৃত্বে অপর একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা যুবদলের ৪৭ বছরের ইতিহাস ও ভূমিকা তুলে ধরে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *