সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা


তুর্য দাস, সুনামগঞ্জ সদর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে পথসভায় মিলিত হয়। আলোচনা শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আনন্দ র‍্যালি বের হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ বললেন সামনে জাতীয় নির্বাচন। দেশের আপামর জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে, কিন্তু একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। যুবদল সেই ষড়যন্ত্র প্রতিহত করবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় রাজপথে অটল থাকবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আছি, থাকব। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে যুবদলই হবে অগ্রণী শক্তি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অত্যন্ত জরুরি। সব অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে।

এ সময় যুবদলের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *