Monday , 20 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 20, 2025 2:52 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘পরপর অগ্নিকান্ডের ঘটনায় দেশের জনগনের মনে প্রশ্ন দেখা দিয়েছে একটা বড় ধরনের সিরিজ নাশকতার ঘটনা ঘটতে পারে, এটা জনগন মনে করছে, জনগনের মধ্যে এ শঙ্কাটি দেখা দিয়েছে।

সিরিজ অব ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং হাসিনা বিহীন বাংলাদেশ; এই বাংলাদেশ ঠিকমতো চলছেনা এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য দেশী ও বিদেশী শক্তির হাত আছে।

তিনি সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুঁড়ি গ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিম্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন মানেই গণতন্ত্র নয়, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানি। এই যে গাড়িতে চাকা আছে, ইঞ্জিন আছে, সব আছে কিন্তু জ্বালানী না হলে কি গাড়ি চলবে? তেল ছাড়া গাড়ি চলবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানী শক্তি, এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবেনা। আজকে নানাভাবে নানান কথা বলে আমরা যে গণতন্ত্রের পথ চলা, আমরা একটা অর্জন করেছি; আমরা ফ্যাসিস্ট এর পতন ঘটিয়েছি। কিন্তু প্রকৃত যে গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের ভোটের অধিকার, নাগরিক অধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, নির্ভয়ে নিঃসংকোচে পরিবারের সাথে বেঁচে থাকার হাসিনা কেড়ে নিয়েছে। এখন সেগুলো ফিরিয়ে দেয়ার পালা। জনগণ যাকে নির্বাচিত করবে তার দায়িত্ব হচ্ছে সমাজকে, দেশকে নিঃসংকোচিত করা। আমরা সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেয়ার জন্য কাজ করছি।

জামায়াতের সেক্রেটারির জুলাই সনদের স্বাক্ষর ফিরিয়ে নেয়ার সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা হচ্ছে জনগণের সাথে দ্বিচারিতা। আপনি এখন মনে হলো দিলেন তার কিছুক্ষণ পর মনে হলো ফিরিয়ে নিবো, এটা হলো মানুষের মধ্যে যে আলোচনা আছে তাদের সম্পর্কে সেটি আবার প্রতিষ্ঠিত হলো, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কারো সাথে তাদের কথা এনং অঙ্গীকার বরখেলাপ করতে পারে।

পিআর প্রসঙ্গে রিজভী বলেন, দেশের মানুষ পিআর বুঝেনা, আমরাও বুঝিনা। এখন যারা পিআর পিআর করছেন তারা এক বছর আগে দুই বছর আগে পাঁচ বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভান্তি তৈরী করছেন? জনগণ জানে তার পছন্দমতো প্রার্থীকে সে ভোট দিবে। পছন্দমতো পার্থী কে তাকে তো চিনতে হবে, এলাকার এমপি হবে কে। আপনি চিনলেন না, আপনি ভোট দিলেন একটি মার্কায়; তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের প্রার্থী, আপনাদের ভাল লাগবে? কিন্তু কিছু কিছু দল এটা নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন। পিআর, এটা জনগণের সাথে এক ধরণের প্রতারণা করা, বিভ্রান্তি তৈরী করা, জনগনের মনকে অন্য দিকে সরিয়ে দেয়া, জনগন এটা কখনো মেনে মিবেনা।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্স্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাজী এয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বাঁশখালী থানায় নতুন ওসি খালেদ সাইফুল্লাহ-বদলি হলেন সাইফুল ইসলাম

রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন

পূবাইলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় লাখ টাকা অনুদান

দোয়ারাবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আমতলীতে এক নারীসহ ৩ বিকাশ প্রতারক গ্রেপ্তার

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম মাসুদ

কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন

শিল্পকলায় আসছে জবি নাট্যকলা বিভাগের ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’

কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত