Sunday , 19 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনালয় উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 19, 2025 8:28 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্মিতব্য উপাসনাস্থলের নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে উপাসনাস্থলের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই উপাসনাস্থল উদ্বোধনের মধ্য দিয়ে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে কবি নজরুলের দর্শনকে বাস্তবায়ন করতে পারলাম। বিশ্ববিদ্যালয়ে যোগদানের শুরু থেকেই উপাসনালয়ের দাবি ছিল, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। শুরুতে কিছু সীমাবদ্ধতা থাকায় সময় লেগেছে, তবে আজ এই স্থাপনা উদ্বোধন করতে পেরে আমি স্বস্তি বোধ করছি। এখানে বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ উপাসনা সম্পাদনের সুযোগ পাবেন, যা মানবিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ।’

তিনি আরও বলেন, ‘উপাসনাস্থলটি এখনো সম্পূর্ণ হয়নি, তবে বাকি কাজগুলোও দ্রুত সম্পন্ন করা হবে। যাঁরা এই প্রকল্পে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তপন কুমার সরকার বক্তব্য রাখেন।

বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিপ্লব দাশ (সনাতন ধর্ম), লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রাবণ চিছা (খৃষ্টান ধর্ম) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুবেশ চাকমা (বৌদ্ধ ধর্ম)।

বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা বর্তমান প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ, প্রকৌশলীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাশাপাশি নির্মিতব্য তিনটি ভবনের একটি সনাতন, একটি বৌদ্ধ এবং একটি খৃষ্টান ধর্মাবলম্বীদের উপাসনার জন্য নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

৬ ইঞ্চি করে খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভোটের আগে কাবা ঘরে বাউফলবাসীর জন্য ড. মাসুদের বিশেষ দোয়া

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চারা বিতরণ ও আলোচনা সভা

ঈদগাঁওয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

পরিবারের অসতর্কতায় ভেস্তে গেল ঈদের আনন্দ, পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

স্টুডেন্ট ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত

নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল

দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু, ফিরেছে স্বস্তি