Thursday , 9 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নাসির নগরে জুলাই সনদ ও পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত,

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 9, 2025 2:15 pm

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখা ।

আজ বৃহস্পতিবার বিকাল ০৩ ঘটিকায় নাসিরনগর প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও পিআর (Proportional Representation) পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আসনের জামায়াতের ঘোষিত প্রার্থী ও জামায়াতের উপজেলা আমীর অধ‍যাপক একেএম আমিনুল ইসলাম। উপজেলা জামায়াতের সাবেক আমীর মোহাম্মদ ছায়েদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজের সাবেক অধ‍যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষাবিদ মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রাক্তন শিক্ষক মোহাম্মদ এনাম খাঁ,ব‍যাংকার আবুল খায়ের,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম,মোহাম্মদ রমজান আলী, গোর্কণ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুবীর আহমদ,আবদুল আওয়াল পরশ,পল্লী চিকিৎসক বশীর আহমেদ প্রমুখ।

বক্তাগণ বর্তমান নির্বাচন পদ্ধতির সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে। এতে কেন্দ্র দখল, সন্ত্রাস ও ভোট জালিয়াতির সুযোগ কমবে এবং সব দলের জন্য সমান সুযোগ তৈরি হবে। এসময় ৫ দফা দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ।

‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ

কুবির পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে সজীব-আপন

মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন